সিন্ধু-কাফি – কাহারবা
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা।নওলকিশোর বাঁশরিওয়ালা॥তোমার নুপূর আমার চরণেআপনি সাধিয়া পরালে কালা॥নিভাইয়া মোর ভবন-প্রদীপদেখালে নিখিল ভুবনে আলা॥কুল লাজ মান সকল হরিহরি করিলে মোরে ব্রজের বালা॥