খেয়ালি
আয় রে পাগল আপন-বিভোল খুশির খেয়ালিহাতে নিয়ে রবাব-বেণু রঙিন পেয়ালি!ভোজপুরিদের প্রমত্ততায়মাতুক ওরা রাজার সভায়আঙিনাতে জ্বালরে তোরা অরুণ-দেয়ালিস্বপনলোকের পথিক তোরা ধরার হেঁয়ালি।