ফিরে এসো সমুদ্রের ধারে,ফিরে এসো প্রান্তরের পথে;যেইখানে ট্রেন এসে থামেআম নিম ঝাউয়ের জগতেফিরে এসো; একদিন নীল ডিম করেছ বুনন;আজও্তারা শিশিরে নীরব;পাখির ঝর্না হয়ে কবেআমারে করিবে অনুভব।