কেদারা-হাম্বির – কাওয়ালি
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন।বনানী-কুন্তল এলাইয়া ধরণিকাঁদিছে পড়ি চরণে শনশন-শনশন॥দোলে ধূলি-গৈরিক পতাকা গগনে,ঝামর কেশে নাচে ধূর্জটি সঘনে।হর-তপোভঙ্গের ভুজঙ্গ নয়নে,সিন্ধুর মঞ্জীর চরণে বাজে রনরন রনরন॥