রামকেলি – ঠুংরি
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কিচুম হেনে নয়ন-পাতে।ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষাগুণ্ঠিতারে শুনাতে॥হিম-শিশিরে মাজি তনুখানিফুল-অঞ্জলি আনো ভরি দুই পাণি,ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানিবিশ্ব-সুষমা সভাতে॥