পিলু-খাম্বাজ – কাহারবা
বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গোপাষাণ-বুকে নিঝর হয়ে কাঁদব গো॥কুলের কাঁটায় স্বর্ণলতার দুলব হার,ফণীর ডেরায় কেয়ার কানন ফাঁদব গো।ব্যাধের হাতে শুনব সাধের বংশী-সুর,আসলে মরণ চরণ ধরে সাধব গো॥