Course Content
এক ডজন গপ্‌পো – সত্যজিৎ রায়
এক ডজন গপ্‌পো – সত্যজিৎ রায়
0/22
এক ডজন গপ্‌পো – সত্যজিৎ রায়

ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম্‌ হয়ে বসে রইল। তারপর বলল, ‘তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে?’

‘বা রে—তুমিই তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে। বললে অনেক ডিটেক্‌টিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে।’

‘তা তো বটেই। এই ধর—আমি তো আজ ম্যালে যাই নি, তবু বলে দিতে পারি তুই কোনদিকের বেঞ্চে বসেছিলি।

‘কোন দিক?’

‘রাধা রেস্টুরান্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে?’

‘আরেব্বাস! কী করে বুঝলে?’

‘আজ বিকেলে রোদ ছিল। তোর বাঁ গালটা রোদে ঝল্‌সেছে, ডানটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলির একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ গালে পড়ে।’

‘ইন্‌ক্রেডিব্‌ল।’

‘যাক্‌ গে। এখন কথা হচ্ছে—রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার।’

* * *