Course Content
কণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর
কণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর
0/110
কণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

নাক বলে, কান কভু ঘ্রাণ নাহি করে,
রয়েছে কুণ্ডল দুটো পরিবার তরে।
কান বলে, কারো কথা নাহি শুনে নাক,
ঘুমোবার বেলা শুধু ছাড়ে হাঁকডাক।