Course Content
খেলারাম খেলে যা – সৈয়দ শামসুল হক
খেলারাম খেলে যা – সৈয়দ শামসুল হক
0/42
খেলারাম খেলে যা – সৈয়দ শামসুল হক

২১. ভালবাসতে চাই

মাঝখানে একটা জীবন গেছে, একটা পৃথিবী বদলে গেছে, এই রকম মনে হচ্ছে বাবরের। গোলকাল আর আজ মধ্যিখানে একটা সমুদ্র নিয়ে আছে।

কতবার কতজনের সঙ্গে শুয়েছে বাবর। কিন্তু এর আগে যেন এ রকম করে অবসাদ আসেনি। বড্ড উন্মনা লাগে তার। পেছনে কী রকম একটা টান পড়ে। সর্বক্ষণ মনে হয়, পেছনে ফিরে দেখে।

নাহ, এ আমার কী হচ্ছে?

বাবর নিজেকে বলে। উৎফুল্ল হবার চেষ্টা করে। ফুরফুর গলায় ডাকে, জাহেদা, ও জাহেদা।

কী?

তোমার পায়ে ধুলো। ভারি মিষ্টি লাগছে দেখতে।

জাহেদা চলতে চলতে বলে, জিভ দিয়ে পরখ করবেন নাকি?

বলেছিল। ঠাট্টা করে। কিন্তু বলেই সে বোঝে, বলাটা ঠিক হয়নি। লজ্জা করে তার। সারা শরীর খুস খুস করে উঠে জাহেদার। নিজেকে নগ্ন মনে হয়। হঠাৎ। লুকোতে ইচ্ছে করে। চলছি