Course Content
গানের মালা – কাজী নজরুল ইসলাম
গানের মালা – কাজী নজরুল ইসলাম
0/3
গানের মালা – কাজী নজরুল ইসলাম

বল সখী বল ওরে সরে যেতে বল

৩২
পিলু-খাম্বাজ–কারফা
বল সখী বল ওরে সরে যেতে বল

বল সখী বল ওরে সরে যেতে বল।
মোর মুখে কেন চায় আঁকি-ছলছল
          ওরে  সরে যেতে বল॥
     পথে যেতে কাঁপে গা
     শরমে জড়ায়ে পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল।
          ওরে  সরে যেতে বল॥
     জল নিতে গিয়ে সই
     ওর চোখে চেয়ে রই,
সান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল।
          ওরে   সরে যেতে বল॥
     প্রথম বিরহ মোর
     চায় কি ও চিত-চোর?
চাঁদনি চৈতি রাতে আনে সে বাদল।
          ওরে  সরে যেতে বল॥