দোলনচাঁপা – কাজী নজরুল ইসলাম

সে যে চাতকই জানে

সে যে           চাতকই জানে তার মেঘ এত কি,
যাচে             ঘন ঘন বরিষণ কেন কেতকী!
চাঁদে             চকোরই চেনে আর চেনে কুমুদী,
জানে            প্রাণ কেন প্রিয়ে প্রিয়-তম চুমু দি!