একবার যখন দেহ থেকে বার হয়ে যাবআবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?আবার যেন ফিরে আসিকোনো এক শীতের রাতেএকটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়েকোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।