Course Content
মদিনা – কাজী নজরুল ইসলাম
মদিনা – কাজী নজরুল ইসলাম
0/1
মদিনা – কাজী নজরুল ইসলাম

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

২২

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
(যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম, আজও করে ঝলমল॥
কত সম্রাট হল ধূলি স্মৃতির গোরস্থানে,
পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহজাহানে
শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর, গুঞ্জরে অবিরল॥
কেমনে জানিল শাহজাহান? প্রেম পৃথিবীতে মরে যায়!
(তাই) পাষাণ-প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়?
(যেন) তাজের পাষাণ-অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম, বিরহী-আত্মা আজও অভিযোগ হানে,
(বুঝি) সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা-জল॥