চারিদিকে শান্ত বাতি — ভিজে গন্ধ — মৃদু কলরব;খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে;পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল;-এশিরিয়া ধুলো আজ — বেবিলন ছাই হয়ে আছে।