Course Content
শেষ সওগাত – কাজী নজরুল ইসলাম
শেষ সওগাত – কাজী নজরুল ইসলাম
0/40
শেষ সওগাত – কাজী নজরুল ইসলাম

মহাত্মা মোহ্‌সিন

[গান]

সকল জাতির সব মানুষের বন্ধু হে মোহ্‌সিন!
এ যুগে তুমিই শোধ করিয়াছ এক আল্লার ঋণ॥
ভোগ করনিকো বিপুল বিত্ত পেয়ে,
ভিখারি হইলে শুধু আল্লারে চেয়ে,
মহাধনী হলে আল্লার কৃপা পেয়ে,
দুনিয়ায় তাই রহিলে কাঙাল দীন॥

মানুষের ভালোবাসায় পাইলে আল্লার ভালোবাসা,
সৃষ্টির তরে কাঁদিয়া, পুরালে তব স্রষ্টার আশা।
তব দান তাই ফুরায়ে নাহি ফুরায়,
বিত্ত হইল নিত্য এ দুনিয়ায়,
শিখাইয়া গেলে, মুসলিম তারে কয়
অর্থ যাহারে কিনিতে পারে না, যে নহে লোভ-মলিন॥