Course Content
অপ্রকাশিত কবিতা – জীবনানন্দ দাশ
অপ্রকাশিত কবিতা – জীবনানন্দ দাশ
0/40
অপ্রকাশিত কবিতা – জীবনানন্দ দাশ

মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
 বেকুব চাদরে বারবার সব ফোঁপরা মৃতকে ঢেকে
 মনে হয় যেন আমাদের এই চিরঅভ্যাস থেকে
 দিলাম তাহারে ফলবান ক’রে নিখিলের হাতে তুলে।

 নিমেষেই যেন মৌন মূর্তি নদীর পানীয় তুলে
 ফল ছিঁড়ে ফেলে প্রত্যাগমন করিল রঙিন ফুলে
 আমাদের এই বজ্র আঁটুনি যেন ক্লীবতম ফাঁস
 আমাদেরই লোল পরিধানগুলো পোলট্রির বালিহাঁস।  

স্ফীতোদর ওই শবগুলো শোনো কাঁধে করে হাঁসফাস
 তারাও কি ভাই আর কোনো গূঢ় মূল নিয়মের দাস।
 নিমেষেই যেন মৌন মূর্তি নীর পানীয় তুলে
 ফল ছিঁড়ে ফেলে প্রত্যাগমন করে না রঙিন ফুলে।