Course Content
অপ্রকাশিত কবিতা – জীবনানন্দ দাশ
অপ্রকাশিত কবিতা – জীবনানন্দ দাশ
0/40
অপ্রকাশিত কবিতা – জীবনানন্দ দাশ

যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
 পাদপ্রদীপ পায় না তো তার শিখা
 এখানে—সেখানে—যদিও গিজের গম্ভীর অহমিকা
প্রতিধ্বনিকে একদিন যেন কামানের চেয়ে আরও ঢের বড় ধ্বনিকে
 ফিরায় দেবে।

প্রেম তার হাতে ছেড়ে দাও তবে, ত্রিকাল ভুলেছে যারা
 সেইসব দূর শিল্পী পাখিরা তাতেই তৃপ্তি পাবে
 এছাড়া, রাত্রি আমাদের তবে—আজ ভোরে জেগে সূর্যের অনুভাবে
সূর্য গড়িলে সেখানেও কিছু পাওয়া যাবে নাক’ আর পিরামিডদের
 নিরুত্তরতা ছাড়া।