ঈশ্বরের সঙ্গে আমি বিবাদ করিনি।তবুও ঈশ্বরহঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলেন?অন্ধকার ঘর।আমি সেই ঘরের জানলায়মুখ রেখেদেখতে পাই, সমস্তা আকাশে লাল আভা,নিঃসঙ্গ পথিক দূর দিগন্তের দিকে চলেছেন।অস্ফুট গলায় বলে উঠি :ঈশ্বর! ঈশ্বর!