Course Content
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
0/187
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

ঈশ্বর! ঈশ্বর!

ঈশ্বরের সঙ্গে আমি বিবাদ করিনি।
তবুও ঈশ্বর
হঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলেন?
অন্ধকার ঘর।
আমি সেই ঘরের জানলায়
মুখ রেখে
দেখতে পাই, সমস্তা আকাশে লাল আভা,
নিঃসঙ্গ পথিক দূর দিগন্তের দিকে চলেছেন।
অস্ফুট গলায় বলে উঠি :
ঈশ্বর! ঈশ্বর!