জীবন যখন রৌদ্র-ঝলোমল,উচ্চকিত হাসির জের টেনে,অনেক ভালোবাসার কথা জেনে,সারাটা দিন দুরন্ত উচ্ছ্বলনেশার ঘোরে কাটল। সব আশারাত্রি এলেই আবার কেড়ে নিও,অন্ধকারে দু-চোখ ভরে দিওআর কিছু নয়, আলোর ভালোবাসা।