কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও?যাও।পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়াকিছুটা ঔদাস্য যেন থাকে।যেন লোকে বলে,সভাস্থলেআসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন।