যে থাকে থাক্-না দ্বারে,যে যাবি যা-না পারে।যদি ওই ভোরের পাখিতোরি নাম যায় রে ডাকি,একা তুই চলে যা রে।কুঁড়ি চায়, আঁধার রাতেশিশিরের রসে মাতে।ফোটা ফুল চায় না নিশা,প্রাণে তার আলোর তৃষা,কাঁদে সে অন্ধকারে।
সুরুল, ১৭ ভাদ্র-সকাল, ১৩২১