Course Content
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
0/80
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পত্র-১২

১২.১০.৮৬
রাজাবাজার

বউসোনা

নখলা যাবার আগে টেলিফোন করার কথা, করলে না। আজ রোববার তোমার আসার কথা, সারাদিন অপেক্ষা করলাম-

নখলার চাকরি ছেড়ে দিয়ে তুমি ঢাকা চ’লে আসো। এখানে পিজি-র জন্যে পড়াশুনা আর কোনো একটা ক্লিনিকের সাথে সম্পর্ক রাখবে।

আমি এভাবে থাকতে পারছি না। আমি এভাবে থাকতে পারবো না। তুমি কখন আসছো?

রোদ