Course Content
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
0/80
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

যদি চোখে আর চোখ রাখা না-ই হয়

যদি চোখে আর চোখ রাখা না-ই হয়

যদি চোখে আর চোখ রাখা না-ই হয়,
নদী ব’য়ে যায় সমুদ্র সীমানায়—
ক্ষতি কি?
আমার আকাশে আমি উড়বো একাই।
উড়বো একাই, উড়বো একাই … …।

নিজঝুম হয়ে আছো কেন?
বলছে না কথা,
চারপাশে কোলাহল করে
গাঢ় নিরবতা।
এখনো হলো না শেষ জীবন দ্যাখা-ই।
উড়বো একাই … ।

ফেলেছে কোথায় খুলে নথ
কোন বেনু বনে?
হারালে পায়ের জোড়া মন
অমলিন খনে।
তবু তো হলো না শেষ হৃদয় শেখা-ই।
উড়বো একাই …।

০৭ কার্তিক ১৩৯৭ রাজাবাজার ঢাকা
সুর : গোলাম মহম্মদ