Course Content
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
0/80
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

ভাঙাচোরা মন, বল

ভাঙাচোরা মন, বল

ভাঙাচোরা মন, বল
এই জীবনটারে কোন জীবনে থুই?
সার্টিফিকেট দিছে দেশের আইনে
দেহের চাকরি শরীর করে
শরীর দিছে মাইনে।
ভাঙাচোরা মন … ।

পড়শি জানে চাকরি করে ঢাকায়,
ভাই বাজানের খোরাক চলে
শরীর বেচা টাকায়।
ভাঙাচোরা মন … ।

শরীর বেচি শোনো ভদ্রলোক,
রাতের নায়ক যারা–তারা-ই
দিনের বিচারক।
ভাঙাচোরা মন … ।

সুর : ফকির আলমগীর