Course Content
সূর্য পোড়া ছাই – জয় গোস্বামী
সূর্য পোড়া ছাই – জয় গোস্বামী
0/64
সূর্য পোড়া ছাই – জয় গোস্বামী

তোমার পুরুষমুখে কাঁধ অবধি ঢুকিয়ে ছিলাম

তোমার পুরুষমুখে কাঁধ অবধি ঢুকিয়ে ছিলাম
এখন আঙরা-কালো কাঠকয়লা থেকে
বাষ্প উড়ছে। সবদিকে মাথা দিয়ে ঢুঁসো মারি,
বাতাসের অদৃশ্য দেওয়াল ফেটে ফেটে
গলগল আগুন ওঠে।
                                   ও নিয়তিপুরুষ, এরপর
অর্ধেক সিংহের রূপে তোমার বিপুল অবয়ব
থাম ভেঙে একদিন আমার জানুতে আছড়ে পড়ে--
আমার কলমে, নখে, ছিন্নভিন্ন হয়।