ভাঙা বাড়ি। চারিদিকে ঘাস।এখানে কি কেউ বাস করে?
জড়বুদ্ধি ক্রোধ, হাহাকারজমে জমে পিণ্ড হয় ঘরে
বন্ধু না–বন্ধুর জ্যান্ত লাশহাত নাড়ে জানলার ভিতরে
জানলার এপারে লম্বা ঘাসপোকামাকড়ের ঝাঁক চলাচল করে!