পোকা উঠেছে। গাছের কাণ্ডের গায়ে পোকা।ধানবীজ হাতে ঢেলে ফুঁ দিয়ে উড়িয়ে দেখছে ধুতি ও ফতুয়াপরা চাষি
হাবলা গোবলা ছেলে দৌড়ে নেমে আসছে ঢালু পিচরাস্তা থেকে
ওরে পড়ে যাবি, ওরে পড়ে যাবি, ডাকতে ডাকতে আমিবল্মীকের স্তূপ ভেঙে সমাজ সংসারে ছুটে আসি